Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার সময়ে ডুবে গেল ট্রলার, উদ্ধার ১১ জন মৎস্যজীবী

ইলিশ ধরতে গিয়ে বিপত্তি। উত্তাল সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। ওই ট্রলারে মোট ১১ জন মৎস্যজীবী ছিলেন। তবে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে

গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার সময়ে ডুবে গেল ট্রলার, উদ্ধার ১১ জন মৎস্যজীবী
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

কাকদ্বীপ, সংবাদদাতা: ইলিশ ধরতে গিয়ে বিপত্তি। উত্তাল সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। ওই ট্রলারে মোট ১১ জন মৎস্যজীবী ছিলেন। তবে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার নামখানার ১০ মাইল খেয়াঘাট থেকে এফবি সাকিলা নামক একটি ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এদিন জম্বুদ্বীপ বেশ খানিকটা দূরে ইলিশ মাছ ধরার সময়ে হঠাৎই ওই ট্রলারটির নীচের পাটাতন ফেটে যায়।

Advertisement

এরপরই ট্রলারের ভিতরে সমুদ্রের জল হু হু ঢুকতে শুরু করে। উত্তাল সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে শেষে ট্রলারটি ডুবে যায়। সেই সময় আসেপাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা ঘটনাটি দেখতে পান। তাঁরা ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও ডুবে যাওয়া ট্রলারটিকেও উপকূলে টেনে নিয়ে আসার চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য বেশ কয়েকদিন ধরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে ছিল আবহাওয়া দপ্তর। গতকাল, শুক্রবার থেকে সেই নিষেধাজ্ঞা উঠতেই ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে যাচ্ছেন মৎস্যজীবীরা। তার মাঝেই ঘটেছে বিপত্তি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ