বের্ন, ১ জানুয়ারি: গোটা বিশ্ব বর্ষবরণে ব্যস্ত। পুরোনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, ঠিক তখনই সুইজারল্যান্ডে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বর্ষবরণের রাতে বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্রানস-মন্টানা’র একটি বিলাসবহুল পানশালা। সেই বিস্ফোরণের জেরে কমপক্ষে মৃত্যু হয়েছে ৪০ জনের। জখম বহু। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টন পুলিশের তরফে জানানো হয়েছে, গভীর রাত ১টা ৩০ মিনিটে প্রথম ওই পানশালার বেসমেন্টে জোরালো বিস্ফোরণ হয়। তারপর আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়াতে থাকে গোটা পানশালায়। সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।



