Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার পুরসভার পার্কিং জোনগুলিতে নির্দিষ্ট চিহ্ন লাগাতে বলল ট্রাফিক পুলিস

কোচবিহার শহরের পার্কিং জোন নিয়ে পুলিসের সঙ্গে পুরসভার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। শনিবার কোচবিহার পুরসভায় এই বৈঠক হয়। কোচবিহারের ডিএসপি (ট্রাফিক) অঙ্কুর সিংহ রায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

কোচবিহার পুরসভার পার্কিং জোনগুলিতে নির্দিষ্ট চিহ্ন লাগাতে বলল ট্রাফিক পুলিস
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরের পার্কিং জোন নিয়ে পুলিসের সঙ্গে পুরসভার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। শনিবার কোচবিহার পুরসভায় এই বৈঠক হয়। কোচবিহারের ডিএসপি (ট্রাফিক) অঙ্কুর সিংহ রায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পুলিসের পক্ষ থেকে পুরসভার কাছে শহরের পার্কিং জোনগুলিতে নির্দিষ্ট চিহ্ন লাগানোর অনুরোধ করা হয়েছে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা ও টোটো নিয়ন্ত্রণ নিয়েও কিছু আলোচনা হয়েছে বলে পুরসভা জানিয়েছে। কোচবিহার পুরসভা এলাকায় প্রতিদিন প্রচুর সংখ্যক গাড়ি বাইরে থেকে আসে। শহরের নানা জায়গায় সেগুলি রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। পার্কিং জোনগুলি ঠিক কোথায় রয়েছে তা বোঝা যায় না। ফলে চালকরাও সমস্যায় পড়েন। তার উপর আবার বহু সংখ্যক টোটো শহরে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হয়। এসব সমস্যা না মিটলে আগামী দিনে শহরের ট্রাফিক ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়বে।

Advertisement

ডিএসপি (ট্রাফিক) অঙ্কুর সিংহ রায় বলেন, পার্কিংয়ের জায়গাগুলিতে সাইনবোর্ড লাগানোর কথা বলা হয়েছে। যাতে সহজেই বোঝা যায়। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শহরে যান চলাচল ব্যবস্থা কীভাবে আরও সুষ্ঠুভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। কিছু ট্রাফিক সিগন্যাল অকেজো রয়েছে, নতুন কিছু জায়গায় ট্রাফিক সিগন্যাল বসানো, টোটো ইত্যাদি নিয়েও কথা হয়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহরে মোট ১৯টি পার্কিংজোন ছিল। পরবর্তীতে আরও চারটি বেড়েছে। এই জায়গাগুলিকে চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড লাগানো প্রয়োজন। তাহলে সাধারণ মানুষ নির্দিষ্ট জায়গায় তাদের যানবাহন রাখতে পারবে। অন্যত্র রাখলে পুলিস ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ