Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদলে ঐতিহ্যবাহী রথে উন্মাদনা

মহিষাদলের ঐতিহ্যবাহী রথে এবার ভিড় উপচে পড়ল। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মহিষাদলে রথের রশিতে টান পড়ে। মহিষাদল রথযাত্রা কমিটির দাবি, এবছর রেকর্ড ভিড় হয়েছে।

মহিষাদলে ঐতিহ্যবাহী রথে উন্মাদনা
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলের ঐতিহ্যবাহী রথে এবার ভিড় উপচে পড়ল। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মহিষাদলে রথের রশিতে টান পড়ে। মহিষাদল রথযাত্রা কমিটির দাবি, এবছর রেকর্ড ভিড় হয়েছে। দিনভর ভারী বৃষ্টি সত্ত্বেও এভাবে হাজার হাজার মানুষ রথ টানতে জমায়েত হবে, তা ভাবতে পারেনি রথ কমিটি। রথ টানতে এবার মহিলাদের ভিড় সবার নজর কেড়েছে। প্রথা অনুযায়ী, পুরীর রথের পরই মহিষাদলে রথের রশিতে টান পড়ে। রথে চড়েন রাজবাড়ির কুলদেবতা মদনগোপালজিউ। তাঁর সঙ্গে থাকেন জগন্নাথদেব। সড়ক ধরে হাজার হাজার ভক্তের উন্মাদনা এবং আবেগের মধ্যে এগতে থাকে রথ। বৃষ্টির ফলে রথ সড়ক পিচ্ছিল থাকায় রথ টানতে সুবিধা হয়েছে। মাঝে মাঝে সাদা পতাকা নেড়ে ও পটকা ফাটিয়ে জনতাকে রথ টানার সময় সতর্ক করতে থাকেন রথের সারথি। এদিন রথের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, বিধায়ক তিলক চক্রবর্তী, রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ, ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার প্রধান গৌতম মহারাজ, বিডিও বরুণাশিস সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস প্রমুখ। রথ উপলক্ষ্যে রথ সড়কের দু’পাশে এবং রাজবাড়ি চত্বরে বিশাল মেলা বসেছে। এদিন বিকেল ৫টা নাগাদ গুণ্ডিচাবাটিতে পৌঁছন জগন্নাথদেব। এদিন সন্ধ্যায় পোলাও প্রসাদ বিতরণ করা হয়েছে ভক্ত ও দর্শনার্থীদের।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ