Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে পুর বাসস্ট্যান্ড সরতেই দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে পুর বাসস্ট্যান্ড সরিয়ে শিলিগুড়ি মোড়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই আশা ও দুশ্চিন্তার দুই ছবি স্পষ্ট হচ্ছে।

রায়গঞ্জে পুর বাসস্ট্যান্ড সরতেই দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে পুর বাসস্ট্যান্ড সরিয়ে শিলিগুড়ি মোড়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই আশা ও দুশ্চিন্তার দুই ছবি স্পষ্ট হচ্ছে। গত ৩ জুলাই শিলিগুড়ি মোড়ে চার একর জায়গায় নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হতেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন সেখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে, দুশ্চিন্তায় পড়েছেন উকিলপাড়ায় অবস্থিত বর্তমান পুর বাসস্ট্যান্ডের পাশের ব্যবসায়ীরা। শিলিগুড়ি মোড়ের ব্যবসায়ী পিঙ্কু দাস বলেন, নতুন বাসস্ট্যান্ড নির্মাণের কাজ হবে বলে আমাদের দোকান ভেঙে দিয়েছি। এখন ত্রিপল টাঙিয়ে অস্থায়ী ভাবে ব্যবসা চলছে। নতুন বাসস্ট্যান্ড তৈরি হলে আমাদের সুবিধা হবে। ব্যবসা অনেকটা বাড়বে। আবার বাসস্ট্যান্ড সরে যেতেই দুশ্চিন্তায় পড়েছেন পুর বাসস্ট্যান্ডের ব্যবসীয়া।  আগামী দিনে তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও চিন্তা বাড়ছে। বাসস্ট্যান্ড সরে গেলে তাঁদের বেচাকেনা কমে যাবে বলে দাবি ব্যবসায়ীদের। ইতিমধ্যে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি দু’বার চিঠি করেছে পুরসভাকে। ব্যবসায়ীদের দাবি, বাসস্ট্যান্ডের এই জায়গা নিয়ে পুরসভা কী করতে চাইছে, তাঁ স্পষ্ট করে বলা হোক।

Advertisement

সংগঠনের সম্পাদক অলোক সাহা বলেন, এখানে কমপক্ষে ৫০ টি দোকান রয়েছে। এই দোকান চালিয়ে তাঁদের জীবন চলে। বাসস্ট্যান্ড সরে গেলে কীভাবে সংসার চলবে? সেই দুশ্চিন্তায় রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। এই দোকানঘরগুলি পুরসভার তরফ থেকেই ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল। যদিও পুরসভার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে ওই ব্যবসায়ীদের কোথাও সরানো হবে না। তাঁরা নির্দিষ্ট জায়গায় থাকবেন। এবিষয়ে রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন,  ওই ব্যবসায়ীরা ওখানেই ব্যবসা করতে পারবেন। তাদের সরানো হবে না। ব্যবসায়ীদের বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।
 দোকানে চুরি: দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সাদলীচক গ্রাম পঞ্চায়েতের কুমেদপুর আইডিয়াল ক্লাব এলাকায়।
শুক্রবার রাতে আবুজার হোসেনের দোকানের তালা ভেঙে  মালপত্র ও কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি। দোকান মালিক বলেন, চার যুবক মুখে কাপড় বেঁধে দোকানের তালা ভেঙে মালপত্র ও টাকা নিয়ে চম্পট দিয়েছে। কুমেদপুর ফাঁড়িতে অভিযোগ করেছি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পুলিস তদন্ত শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ