Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষাক্ত গ্যাস লিক, মৃত ২ শ্রমিক

বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানার শালপাতা বাগান এলাকার একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। পুলিস সূত্রে খবর, মৃত দুই শ্রমিক হলেন বরানগরের রবিন হাইত (৬০) ও পানিহাটির সুরজিত্ মাইতি (৫৫)

বিষাক্ত গ্যাস লিক, মৃত ২ শ্রমিক
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানার শালপাতা বাগান এলাকার একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। পুলিস সূত্রে খবর, মৃত দুই শ্রমিক হলেন বরানগরের রবিন হাইত (৬০) ও পানিহাটির সুরজিত্ মাইতি (৫৫)। গুরুতর অসুস্থ অবস্থায় আরেকজন শ্রমিক গোবিন্দ নন্দীকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, কয়েক বছরের পুরোনো একটি ড্রামে থাকা রাসায়নিক বার করে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় তাঁদের। বারাকপুর কমিশনারেটেকর ডিসি (সাউথ) অনুপম সিং বলেন, ‘বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। প্রথমিক অনুমান, ড্রামে থাকা পুরোনো রাসায়নিক লিক হয়েই দুর্ঘটনা ঘটেছে।’ এই প্রসঙ্গে কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বক্তব্য, ‘দুর্ঘটনার তদন্ত করছে পুলিস। কারখানাটির লাইসেন্স, অনুমতি ছিল কিনা তা পুরসভা খতিয়ে দেখবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ