Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কমিশনের নির্দেশিকায় বিভ্রান্তিতে পর্যটক থেকে হোটেল মালিকরা

নির্বাচন কমিশনের নির্দেশিকায় পাহাড়ের একাধিক হোটেলে পর্যটকদের রাখা নিয়ে চরম বিভ্রান্তিতে পর্যটন ব্যবসায়ীরা।

কমিশনের নির্দেশিকায় বিভ্রান্তিতে পর্যটক থেকে হোটেল মালিকরা
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৩:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নির্বাচন কমিশনের নির্দেশিকায় পাহাড়ের একাধিক হোটেলে পর্যটকদের রাখা নিয়ে চরম বিভ্রান্তিতে পর্যটন ব্যবসায়ীরা। হোটেল মালিকরা জানিয়েছেন তাঁরা কেউই  নির্দেশিকা পনি। পুলিশের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি তাদের। হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে হোটেলে কোনো বহিরাগত রাখা যাবে না। এর মানে কী, সেটা তো স্পষ্ট নয়। পর্যটকরা সবাই তো বাইরের। তাহলে তাঁদের হোটেল থেকে বের করে দিতে হবে কি না সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে না। ইষ্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, আমাদের বলা হয়েছে, ভোট পর্যন্ত কোনো গ্রুপ রাখা যাবে না হোটেলে। বিশেষ করে রাজ্যের বাইরে থেকে আসা কোনো গ্রুপ এলে তাঁদের কোনোমতেই থাকতে দেওয়া যাবে না। তবে পরিবার নিয়ে কেউ যদি বেড়াতে আসেন, নথিপত্র ঠিকঠাক থাকলে অসুবিধা নেই বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Advertisement

অনেক হোটেল ব্যবসায়ীর দাবি, এর আগে কোনো ভোটে পর্যটকদের হোটেল থেকে বের করে দিতে হয়নি। বরং উত্তরে ভোট চলাকালীন যখন কলকাতা কিংবা দক্ষিণবঙ্গে ভোট ছিল না, তখন সেখান থেকে পর্যটকরা এসে পাহাড়ে একাধিক হোটেলে থেকে দারুণভাবে উত্তরবঙ্গে ঘুরেছেন।

এবার কমিশনের নির্দেশিকায় পর্যটকরাও বিভ্রান্তিতে। উত্তরে বেড়াতে আসা অনেকেই ঝামেলায় জড়ানোর আশঙ্কায় হোটেল ছেড়ে বাড়ি ফিরেছেন। অনেকে আবার বেড়াতে আসার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। হোটেল মালিকদের অভিযোগ, কমিশনের নির্দেশিকা নিয়ে তাঁদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই নির্দেশিকা ভোটের প্রাকমুহূর্তে কেন? আগে থেকে কেন এই নির্দেশিকার কথা জানানো হল না? এই নিয়ে ক্ষোভ হোটেল ব্যবসায়ীদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ