Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর সিকিমে তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি, জখম অবস্থায় উদ্ধার দু’জন, মৃত ১

দুর্যোগপূর্ণ আবহাওয়া সিকিমে। তার মাঝেই ঘটে গেল বিপত্তি।

উত্তর সিকিমে তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি, জখম অবস্থায় উদ্ধার দু’জন, মৃত ১
  • ৩০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্যোগপূর্ণ আবহাওয়া সিকিমে। তার মাঝেই ঘটে গেল বিপত্তি। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে উত্তর সিকিমের চুংথাং-মুনসিথাং রুটে একটি পর্যটকবাহী গাড়ি প্রায় ১,০০০ ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে গিয়েছে। গাড়িটিতে চালকসহ ১১ জন ছিলেন বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। যাদের মধ্যে ১০ জন পর্যটক। তাঁরা বাংলা ও ওড়িশার বাসিন্দা বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ঘটে দুর্ঘটনাটি। খবর পেয়ে উদ্ধারকাজে হাত লাগায় ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিস, সিকিম পুলিস, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। গুরুতর জখম অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। এমনটাই প্রশাসন সূত্রে খবর। তাঁদের জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে। পরে বিকেলের দিকে তিস্তা নদী থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে আট’জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নদীর তীর এবং আশেপাশের দুর্গম এলাকায় উদ্ধারকারী দল তাঁদের খোঁজ চালাচ্ছেন।

উত্তর সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে। যার ফলে পাহাড়ি  রাস্তায় পিছল ছিল। গাড়িটির চাকা পিছলে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক অনুমান পুলিসের। পর্যটকরা গুরুডংমার লেক থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন ওড়িশার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। এই দুর্ঘটনার খবরে দুঃখপ্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ