Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ছোটো ব্যাগে ট্যুর

দু’দিনের সফর, হঠাৎ অফিস ট্যুর কিংবা পুজোর ছুটিতে কাছেপিঠে ঘুরতে যাওয়া, প্রতিবার বড়ো স্যুটকেস নিয়ে যেতে চান না অনেকেই।

ছোটো ব্যাগে ট্যুর
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দু’দিনের সফর, হঠাৎ অফিস ট্যুর কিংবা পুজোর ছুটিতে কাছেপিঠে ঘুরতে যাওয়া, প্রতিবার বড়ো স্যুটকেস নিয়ে যেতে চান না অনেকেই। তাই ছোটো আকারের ট্রলি ও ডাফল ব্যাগ এখন বেশ ট্রেন্ডিং। আকারে ছোটো হওয়ায় সহজে বহনযোগ্য, দেখতে স্মার্ট, আবার প্রয়োজনীয় জিনিসও দিব্যি ধরে যায়।

Advertisement

ছোটো ট্রলির সুবিধা
১৮ থেকে ২২ ইঞ্চির ছোটো ট্রলি দু’-তিন দিনের পোশাক, প্রসাধনী, জুতো-সহ প্রয়োজনীয় জিনিস রাখার জন্য যথেষ্ট। চাকা ও টেলিস্কোপিক হ্যান্ডেলের কারণে স্টেশন, বিমানবন্দর বা রাস্তায় টেনে নিয়ে চলাও সহজ। ছোটো ট্রলিও দু’ধরনের হয়। হার্ড কেস ও সফট কেস। হার্ড কেস হলে ট্রলির ভিতরের জিনিসকে ধাক্কা খাওয়ার হাত থেকে তুলনামূলক ভালো সুরক্ষা দেয়। আবার সফট কেস ট্রলিতে অতিরিক্ত পকেট ও নমনীয়তা পাওয়া যায়।
ডাফল কেন জনপ্রিয়?
আরও অল্প সময়ের জন্য কোথাও গেলে কিংবা একা সফর করলে অনেকেই হাতে টানা ট্রলি বইতে পছন্দ করেন না। তাঁরা আরও হালকা কিছু চান, সেক্ষেত্রে ডাফল ব্যাগ কার্যকর। কাপড় বা লেদারের তৈরি হওয়ায় প্রয়োজন অনুযায়ী ব্যাগে জিনিস ঢোকানো সহজ। কাঁধে ঝোলানোর স্ট্র্যাপ থাকায় বহন করাও সুবিধার। 
পকেটে চাপ কতটা
সাধারণ ডাফল ব্যাগ ৫০০-১৫০০ টাকার মধ্যেই মিলতে পারে। ভালো মানের ব্র্যান্ডেড মডেলের দাম ২০০০–৫০০০ টাকা বা তার বেশি। ছোটো ট্রলির দাম শুরু প্রায় ১১০০ টাকা থেকে। 
কেনার আগে নজর
শুধু দেখতে সুন্দর হলেই হবে না। ব্যাগের ওজন, ধারণক্ষমতা, জিপের মান, চাকার মসৃণতা, হ্যান্ডেলের শক্তপোক্ত ভাব এবং সেলাই দেখে কিনুন। বিশেষত ট্রলি কিনলে চাকা ও হ্যান্ডেলটি দোকানেই কয়েকবার পরীক্ষা করে নেওয়া ভালো। লেদারের ডাফল কিনলে সেটা সিন্থেটিক লেদার কি না, জেনে নিন। ছোটো সফরের জন্য তাই এই ধরনের ট্রলি বা ডাফল বেছে নিন। এতে যাতায়াত সহজ হবে আবার নিজের প্রয়োজনীয় জিনিস ছড়িয়েছিটিয়ে থেকে হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না।
নিজস্ব প্রতিনিধি

Advertisement
সম্পর্কিত সংবাদ