Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্বপ্নকে স্পর্শ করো, বার্তা কোহলির

ব্যাটের বদলে হাতে প্রদীপ! মঙ্গলবার অন্য ভূমিকায় দেখা গেল বিরাট কোহলিকে। রাজধানীর আরকে পুরমে দিল্লি পবিলিক স্কুলে ছোটোবেলার কোচ রাজকুমার শর্মার ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমির শাখা উদ্বোধনে এসেছিলেন তিনি।

স্বপ্নকে স্পর্শ করো, বার্তা কোহলির
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাটের বদলে হাতে প্রদীপ! মঙ্গলবার অন্য ভূমিকায় দেখা গেল বিরাট কোহলিকে। রাজধানীর আরকে পুরমে দিল্লি পবিলিক স্কুলে ছোটোবেলার কোচ রাজকুমার শর্মার ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমির শাখা উদ্বোধনে এসেছিলেন তিনি। আইপিএলে ৯ হাজার রান করার পরের দিন কচিকাঁচাদের এগিয়ে চলার মন্ত্রও দিলেন তিনি। 

Advertisement

বিরাট বললেন, ‘ক্রিকেটের জন্য দীর্ঘদিন আগে স্কুলের পাট চুকিয়েছি। তবে তোমাদের মতো একসময় আমাকেও এক সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান যেন সবসময় বজায় থাকে।’ এরপর তিনি আরও বলেন, ‘আমি খুব তাড়াতাড়িই খেলাধুলাকে বেছে নিয়েছিলাম। নিশ্চিত ছিলাম যে, ক্রিকেটের প্রতি ভালোবাসা কোনোদিন মলিন হবে না। এক্ষেত্রে নিজের কাছে, পরিবারের কাছে সৎ থাকা জরুরি। শিক্ষকদের জানিয়েছিলাম যে আমি ওই পথেই চলতে চাই।’ শিক্ষার্থীদের প্রতি তাই কোহলির পরামর্শ, ‘নিজের স্বপ্নের প্রতি সৎ হও। নিজে কী করতে চাও, তা ঠিক করো। তারপর সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সেই স্বপ্নকেই স্পর্শ করো। একমাত্র তুমি নিজেই জানবে যে ১০০ শতাংশ দিতে পেরেছ কিনা।’ রোল মডেলকে সামনে পেয়ে খুদে শিক্ষার্থীদের কেউ কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান তাঁকে। তবে প্রণাম না নিয়ে জড়িয়ে ধরেন মহাতারকা। অনেকের হাতে স্মারকও তুলে দেন তিনি।
আট বছর বয়সে প্রথমবার কোচের তত্ত্বাবধানে ট্রেনিং নিতে শুরু করেছিলেন কোহলি। এখনও সময় পেলেই চলে আসেন রাজকুমার স্যারের অ্যাকাডেমিতে। ক্রিকেট শিক্ষার্থীদের প্রতি তাঁর টিপস, ‘হেলাফেলা নয়, শেখার চেষ্টা করো।’ এরপরই তিনি ধরেন আমেদাবাদের উড়ান। বৃহস্পতিবার মোতেরায় আরসিবি’র প্রতিপক্ষ গুজরাত।

Advertisement
সম্পর্কিত সংবাদ