ক্রাইসচার্চ, ২৭ নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। গতিশীল পিচে সিরাজ কেন দলের বাইরে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাসকার, রবি শাস্ত্রীরা। আশা করা হয়েছিল আজ থেকে শুরু হওয়া ক্রাইসচার্চ টেস্টে সুযোগ পাবেন সিরাজ। কিন্তু ভারতীয় দল যখন মাঠে নামল তখন দেখা গেল প্রসিদ্ধ কৃষ্ণার বদলে ভারতীয় দল ভরসা রেখেছে তরুণ গুরণুর ব্রার ওপর। এই ম্যাচেও বাদ সিরাজ। এদিনও প্রাক্তনদের সমালোচনার মুখে পড়তে হল ভারতীয় টিম ম্যাজেমেন্টকে। এদিন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভারত। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে শুরুটা ভালোই করেছিলেন। দলের ৭৭ রানের মাথায় গুরনুরের বলে ৩১ রানে আউট হয়ে ফিরে যান। এরপর দ্রুত ফিরে যান ল্যাথাম, নিকোলাস, এবং রাচীন রবীন্দ্র আউট হয়ে যান। ল্যাথাম করেন ৫৯ রান। পঞ্চম উইকেট জুটিতে টম ব্লান্ডেলের সঙ্গে জুটি বেঁধে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যান মিচেল। জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। ৩১ রান করে ফিরে যান মিচেল। দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ২৪৬। ব্রিজে ৫৩ রানে নট আউট হয়েছেন ব্লান্ডেল এবং ৩৬ রানে ফিলিপ্স। ভারতের হয়ে দুটো উইকেট আকাশদীপ। একটি করে উইকেট নেন গুরনুর, অংশুর কম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর।



