রাস্তায় দাঁড়িয়ে থাকছে টোটো! সমস্যায় ব্যবসায়ীরা, নজরদারি চালানোর দাবি পুলিশের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৬:৪০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সমস্যা মিটছেই না। বাজার এলাকায় প্রশাসনের নজরদারি একটু কম হতেই শহরের জলপাইগুড়ি থেকে ধূপগুড়িগামী মূল রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকছে একাধিক টোটো। এমনকি প্রশাসনের ধরপাকড়ের পরও হুঁশ ফিরছে না তাঁদের। এদিকে সড়ক সংলগ্ন ব্যবসায়ীদের দাবি, টোটোগুলি লম্বা লাইন করে দাঁড়িয়ে থাকার কারণে তাঁদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। টোটো চালকদের বিষয়টি জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে এলাকার কোনো টোটো চালকই অবশ্য মুখ খুলতে চাননি। অন্যদিকে, ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি হোমেশ্বর পাল বলেন, প্রতিনিয়ত আমাদের বাজার এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গত সাত দিনে প্রায় ১০০টি টোটো আটক করা হয়েছে। প্রায় প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।

Advertisement