দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ১, আহত ৫
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ রবিবার সকালে মেচেদায় দীঘাগামী একটি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে। এই দুর্ঘটনায় স্থানীয় এক মহিলা মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম নিরুপমা কোলে। ভয়াবহ এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, কোলাঘাট থানার চিমুটিয়া গ্রামের নিরুপমা প্রতিদিনের মতোই আজও সাইকেলে চড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই প্রাইভেট গাড়িটি নিরুপমার সাইকেলে সজোরে ধাক্কা মারে। গাড়িটি লিলুয়া থেকে দীঘার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, চালকের ভুলের জেরেই দুর্ঘটনাটি ঘটে। নিরুমপাকে ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি হোটেলে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পাশাপাশি  গাড়ির ভিতরে থাকা পাঁচ যাত্রী গুরুতর জখম হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। তৎক্ষনাৎ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তমলুক থানার পুলিশ। এরপর আহতদের উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকারীরা। মদ্যপ অবস্থায় ছিল চালক এমনটাই আশঙ্কা করছে পুলিশ। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।