টুকরো  খবর
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রিয় গোপাল বিষয়ী সেজেছে পুজোর আয়োজনে

Advertisement

পুজোর বাকি আর হাতে গোনা ৫ দিন। তারপরেই ষষ্ঠী। শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। তালিকার কিছু বাদ পড়ে গেল কি না, মিলিয়ে নিচ্ছে আট থেকে আশি। প্রিয় গোপাল বিষয়ীও সেজে উঠেছে নিজেদের পসরা নিয়ে। এবছর কারদানা জামদানি ও তসর জামদানির চাহিদা তুঙ্গে বলে জানালেন গড়িয়াহাট শাখার ম্যানেজার সৌমিত্র দাস। কারদানা জামদানি, তসর জামদানি, কলাক্ষেত্র ও দক্ষিণ ভারতের নানা সিল্ক পাবেন ৮০০০ টাকা রেঞ্জ থেকে। তবে এসব শাড়ির রেপ্লিকাও পাবেন এখানে। দাম শুরু ১১০০-১৫০০ টাকার মধ্যে। নানা ধরনের সিল্কের বিপুল সম্ভার পাবেন এখানে। পকেটসই দামে হ্যান্ডলুম খুঁজলে বাজেট রাখুন অন্তত ১০০০ টাকা। এছাড়া এখানে কাঁথা স্টিচের কালেকশন দেখার মতো। দাম ৭০০০-৮০০০ টাকা। প্রায় ৭০,০০০ টাকার রেঞ্জেও কাঁথার কাজ পাবেন। সুতি, মলমলেও বিপুল স্টক পাবেন। ৫০০-৬০০ টাকা রেঞ্জেও মিলবে পছন্দসই শাড়ি।  শুধু পুজো নয়, বিয়ের কেনাকাটাও এখানে চলছে রমরমিয়ে। খাঁটি কাতান বেনারসির দাম শুরু ১৭-১৮ হাজার টাকা থেকে। মাসরু বেনারসির কদরও ভালো এবছর। রেপ্লিকা বেনারসি পাবেন ১৫০০ টাকা থেকেই।

স্মৃতির ছবিতে প্রদর্শনী

স্মৃতি শুধু মনে থাকে না, ছবির ফ্রেমেও বেঁচে থাকে। সেই স্মৃতিকে নতুন করে ফিরে দেখার সুযোগ করে দিচ্ছে ফেসবুকের ফোটোগ্রাফি দলের দ্বিতীয় বার্ষিক স্থিরচিত্র প্রদর্শনী ‘হারিয়ে যাওয়ার নেই মানা ২০২৬’। এর আগের বছর সাধারণ মানুষের থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছিল। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী সদস্যরা। গ্রুপের সদস্যদের তোলা দেশ-বিদেশের নানা প্রান্তের ছবি নিয়ে সাজানো এই প্রদর্শনীতে ধরা পড়েছে প্রকৃতি, মানুষ, পথচলা ও জীবনের নানা মুহূর্ত। এ বছর ৬৮ জন সদস্যের ক্যামেরায় ধরা ১৬৬টি ছবি থাকছে প্রদর্শনীতে। প্রথম পর্বের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ৬–৯ অক্টোবর গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়। দ্বিতীয় পর্ব চলবে ১৩-১৫ নভেম্বর যামিনী রায় আর্ট গ্যালারি, আইসিসিআর-এ। ছবি দেখতে আসার পাশাপাশি আগ্রহীরা সরাসরি ফোটোগ্রাফারদের সঙ্গে যোগাযোগ করে পছন্দের ছবি সংগ্রহও করতে পারবেন। স্মৃতি, শিল্প আর ছবির এমন মেলবন্ধনে এই উদ্যোগে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও দর্শক পছন্দ করবেন  বলে আশা উদ্যোক্তাদের।