Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচক বাসস্ট্যান্ডে উদ্বোধনের পর থেকেই বন্ধ শৌচালয়, ক্ষুব্ধ যাত্রীরা

মানিকচক বাসস্ট্যান্ডে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শৌচালয় উদ্বোধনের পর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কী কারণে বন্ধ, জানেন না স্থানীয় দোকানদার ও নিত্যযাত্রীরা।

মানিকচক বাসস্ট্যান্ডে উদ্বোধনের পর থেকেই বন্ধ শৌচালয়, ক্ষুব্ধ যাত্রীরা
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: মানিকচক বাসস্ট্যান্ডে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শৌচালয় উদ্বোধনের পর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কী কারণে বন্ধ, জানেন না স্থানীয় দোকানদার ও নিত্যযাত্রীরা। 

Advertisement

শৌচালয় বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। সূত্রের খবর, জলের সমস্যার কারণে শৌচালয়টি বন্ধ রয়েছে। এবিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন, কী কারণে শৌচালয়টি বন্ধ, খোঁজ নিয়ে দেখব। শীঘ্রই শৌচালয়টি খোলা হবে।
মালদহের ব্যস্ততম জায়গা মানিকচক বাসস্ট্যান্ড। এখানে রয়েছে বিডিও অফিস, হাসপাতাল, ভূমিদপ্তর ও মানিকচক থানা। প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রশাসনিক ও নিজস্ব কাজে আসেন মানিকচকে। শৌচালয় না থাকায় সমস্যার সম্মুখীন হতে হতো নিত্যযাত্রী ও স্থানীয়দের। মহিলাদের সমস্যা আরও বেশি। এই সমস্যা দূর করতে পুরনো শৌচালয় ভেঙে সাড়ে তিন লক্ষ টাকায় নতুন করে নির্মাণ হয়। মহিলা ও পুরুষের আলাদা শৌচালয় হওয়ায় খুশি হয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী সহ নিত্যযাত্রীরা। 
এক বছর আগে ঘটা করে উদ্বোধন করে  মানিকচক পঞ্চায়েত সমিতি। কিন্তু তার পর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে শৌচালয়টি। স্থানীয় বাসিন্দা সুব্রত প্রামাণিক বলেন, শৌচালয়টি কী কারণে বন্ধ, জানি না। উদ্বোধনের পর থেকেই বন্ধ। মানুষের সুবিধার্থে দ্রুত খুলে দেওয়া হোক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ