Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ, মরশুমের শীতলতম দিন, উত্তুরে হাওয়া ও কুয়াশার দাপটে জবুথবু শহরবাসী

একদিকে কুয়াশা, অন্যদিকে ঠান্ডা। সক্রিয় উত্তুরে হাওয়া। শহরে ঝোড়ো ইনিংস শীতের। জবুথবু শহরবাসী। পূর্বাভাস মতোই চলতি বছরে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে।

আজ, মরশুমের শীতলতম দিন, উত্তুরে হাওয়া ও কুয়াশার দাপটে জবুথবু শহরবাসী
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে কুয়াশা, অন্যদিকে ঠান্ডা। সক্রিয় উত্তুরে হাওয়া। শহরে ঝোড়ো ইনিংস শীতের। জবুথবু শহরবাসী। পূর্বাভাস মতোই চলতি বছরে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। শহরে আজ, মঙ্গলবার সকালে তাপমাত্রা আরও কমেছে। চলতি বছরের আজই শীতলতম দিন বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়।

Advertisement

গতকাল, সর্বাধিক তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, মঙ্গলবার শহরের আকাশে ছিল ঘন কুয়াশা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন দুপুরের পর থেকে শহরের আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। অপরদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। কাঁপছে পশ্চিমের জেলার বাসিন্দারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ