Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার লিস্টে নাম তোলার ও বাদ দেওয়ার ফর্ম জমার শেষদিন আজ

আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম দেওয়ার শেষদিন। নির্ধারিত সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

ভোটার লিস্টে নাম তোলার ও বাদ দেওয়ার ফর্ম জমার শেষদিন আজ
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম দেওয়ার শেষদিন। নির্ধারিত সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। ওই তালিকায় নাম তুলতে ফর্ম-৬ এবং তালিকা থেকে নাম বাদ দিতে ফর্ম-৭ জমা দিতে হবে আজ সোমবারের মধ্যেই।

Advertisement

ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সাধারণত ভোটারদের ৬ নম্বর ফর্ম পূরণ করতে হয়। এছাড়া ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় ফর্ম ৭। আর এই ফর্ম ৭ নিয়েই এখন রাজনৈতিক বিতর্ক চরমে। কারণ আগের সূচি অনুযায়ী ১৫ জানুয়ারি ছিল ফর্ম-৬ এবং ফর্ম-৭ জমা দেওয়ার শেষদিন। আর তার ঠিক আগে বাঁকুড়ার খাতড়ার সিনেমা রোড এলাকায় ‘ফর্ম-৭’ বোঝাই একটি গাড়িকে আটকান তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছিল বিজেপি। পরে গাড়িটিকে বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে দুই বিজেপি কর্মীকে আটক করে খাতড়া থানার পুলিশ। এই ঘটনার পর পরই এই দুই ফর্ম জমা দেওয়ার সময়সীমা চারদিন বৃদ্ধি করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ফর্ম-৭ নিয়ে বিতর্ক তৈরি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই কমিশন ফর্ম-৭ জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। যদিও কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যে ব্যক্তি কোনো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ জমা দেবেন তাঁকেই প্রথম শুনানির সম্মুখীন হতে হবে। উপযুক্ত নথি দিয়ে তাঁর আবেদনের সারবত্তা প্রমাণ করতে হবে তাঁকেই। রবিবার পর্যন্ত ৪১ হাজার ৮৪৭টি ফর্ম ৭ জমা পড়েছে। পাশাপাশি জমা পড়েছে ভোটার তালিকায় নাম তোলার মোট ৫ লক্ষ ৫৯ হাজার ৫৩টি আবেদন।

Advertisement
সম্পর্কিত সংবাদ