Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টিএনইউ’র ডিন

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসিভিয়ার প্রকাশনা সংস্থার যৌথ সমীক্ষায় বিশ্বের প্রথম ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন দ্য নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের (টিএনইউ) অধ্যাপক প্রসূন ত্রিবেদী।

বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর  তালিকায় টিএনইউ’র ডিন
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসিভিয়ার প্রকাশনা সংস্থার যৌথ সমীক্ষায় বিশ্বের প্রথম ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন দ্য নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের (টিএনইউ) অধ্যাপক প্রসূন ত্রিবেদী। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন (অ্যাকাডেমিক)-ও বটে। একই সঙ্গে তিনি গবেষণা ও উন্নয়ন বিভাগের অধিকর্তা হিসেবেও নিযুক্ত রয়েছেন। তাঁর গবেষণাক্ষেত্র মাইক্রোবিয়াল বায়োফিল্ম ম্যানেজমেন্ট এবং হেলথকেয়ার। তাঁর রিসার্চ টিমের সহযোগিতায় তিনি ৫০টি পিয়ার রিভিউড গবেষণাপত্র প্রকাশ করেছেন। সেগুলির পাঁচ হাজারের বেশি সাইটেশন রয়েছে। প্রাকৃতিক উপাদানের সঙ্গে প্রথাগত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বায়োফিল্মকে নিয়ন্ত্রণ এবং তার জেরে হওয়া সমস্যার সমাধানেই বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রসঙ্গত, কোনও গবেষক বা বিজ্ঞানীর গবেষণাপত্র এবং তার সাইটেশনের সংখ্যার ভিত্তিতেই ২ শতাংশের তালিকা তৈরি করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ