Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলে যোগদান সিপিএমের পঞ্চায়েত সদস্যর

তৃণমূলে যোগদান সিপিএমের পঞ্চায়েত সদস্যর
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রাজ্যের ছ’টি আসনে উপ নির্বাচনের ফলাফলে ‘শূন্য’ পেয়েছে সিপিএম। তারপরের দিনই সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নলহাটি-২ ব্লকের ভদ্রপুর-২ গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। রবিবার বিকেলে এই ব্লকের ভগলদিঘি গ্রামে এক সভার মধ্যে দিয়ে রমজান হক নামে ওই সদস্যর হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। তাঁর সঙ্গে ভগলদিঘি গ্রামের সিপিএম সমর্থিত ১৪৩টি পরিবারের ৬০০জন সদস্যও এদিন তৃণমূলে যোগদান করেন। রমজান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত জনসমর্থন ও তাঁদের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট হয়েই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। ত্রিদিববাবু বলেন, পরপর কয়েকটি বিধানসভা নির্বাচনে সি‌঩পিএমকে শূন্য হাতে ফিরতে হয়েছে। বিধানসভার ছ’টি উপনির্বাচনেও একই ফল হয়েছে তাদের। এবার গ্রামাঞ্চলেও শূন্যের দিকে যাচ্ছে তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কর্মী সমর্থকদের উদ্দেশে বিধায়ক বলেন, একেবারে অন্য ঘরানা থেকে এসেছেন এদিনের যোগদানকারীরা। তাঁরা যাতে আমাদের দলে যোগ্য সম্মান পান, তা নিশ্চিত করতে হবে স্থানীয় নেতৃত্বদের। যদিও এলাকার সিপিএম নেতা আব্দুস সালাম বলেন, আর্থিক সুবিধা পেতেই তৃণমূলে যোগ দিল রমজান।  
Advertisement
সম্পর্কিত সংবাদ