সংবাদদাতা, নবদ্বীপ: এবার তৃণমূল ও বিজেপির আঁতাত নিয়ে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, এই আঁতাতের জন্যই রাজ্যে বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে। শনিবার থেকে নবদ্বীপে সিপিএমের ২৫ তম নদীয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সেলিম সাহেব ওই সম্মেলনে যোগ দিয়ে বলেন, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যাহাই বিজেপি, তাহাই তৃণমূল। একই দিনে পান্ডুয়ায় নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হয়েছে। বাম সমর্থিত সব প্রার্থী ভালো ফল করেছেন।
Advertisement
সিপিএমের নদীয়া জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে বলেন, সম্মেলনে জেলার বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা সেরেছেন। জেলার অন্যান্য স্থানীয় সমস্যা এখানে প্রস্তাব আকারে তুলে ধরা হয়েছে। এগুলিকে নিয়ে মানুষের কাছে পৌঁছনো, আন্দোলন গড়ে তোলা হবে।



