Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনবছর বেহাল রাস্তা, বাড়ছে ক্ষোভ

তিনবছর বেহাল রাস্তা, বাড়ছে ক্ষোভ
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ রাস্তা তিনবছর ধরে বেহাল থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় জল জমছে। গ্রাম পঞ্চায়েত, বাঙ্গালবাড়ি হাট ও ব্যাঙ্ক যাওয়ার একমাত্র রাস্তা সংস্কারে প্রশাসন কেন পদক্ষেপ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
এলাকার মজিবুর রহমান বলেন, আমরা বহুবার গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা পাকা করার আবেদন জানিয়েছিলাম। রাস্তা খানাখন্দে ভরা। তিনবছর ধরে রাস্তার বেহাল দশার জন্য আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। দুর্গাপুজোর আগে আমরা বিক্ষোভও দেখিয়েছিলাম। এখনও প্রশাসনের কোনও হেলদোল নেই। বাঙ্গালবাড়ি হাটের সব্জি বিক্রেতা নুরুল ইসলাম অবিলম্বে এই রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন। বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক নাওয়াজ বলেন, রাস্তাটি পাকা করার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়ে রেখেছি। ফের এবিষয়ে খোঁজখবর নেব। 
সম্পর্কিত সংবাদ