Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জামবনীতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পদযাত্রা, সভা

দেশের একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা ও জামবনী ব্লকে বিজেপি কর্মীর হাতে দুই শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

জামবনীতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পদযাত্রা, সভা
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: দেশের একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা ও জামবনী ব্লকে বিজেপি কর্মীর হাতে দুই শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার সংগঠনের ঝাড়গ্রাম জেলা শাখার সদস্যরা জামবনীতে পদযাত্রা ও প্রতিবাদ সভা করেন। বাম আমলে ঝাড়গ্রামের জামবনী ব্লকে দুবড়া গণহত্যা ঘটেছিল। নৃশংস সেই ঘটনার কথা এখনও এলাকার মানুষের মনে তাজা রয়েছে। তৃণমূলের অভিযোগ, বিধানসভা ভোটের আগে বিরোধীরা ফের অশান্তি সৃষ্টিতে দুষ্কৃতীদের প্ররোচনা দিচ্ছে।

Advertisement

গত ২২জুলাই গিধনী পূর্ব চক্রের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে শারীরিক হেনস্তার অভিযোগ ওঠে স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। থানায় অভিযোগের ভিত্তিতে সেই বিজেপি কর্মী গ্রেপ্তার হয়। এদিন পদযাত্রার মাধ্যমে তৃণমূলের এই শিক্ষক সংগঠনের সদস্যরা সেই ঘটনার প্রতিবাদ জানান। সেইসঙ্গে ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্তা ও রাজ্যকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানানো হয়। বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূলের জেলা চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা মেন্টর স্বপন পাত্র, রাজ্য সম্পাদক উজ্জ্বল পাত্র, সহ-সম্পাদক শ্যামসুন্দর হাঁসদা, ব্লক সভাপতি ফকির মাণ্ডি, জেলা কার্যকরী সভাপতি অশোক গরাই, সহ-সভাপতি সুব্রত সাহা, লোকেশ কর, বিবেক বিকাশ গোস্বামী, পঞ্চায়েত সমিতির সভাপতি মধূসুদন মুর্মু এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, জেলার ১৮টি চক্রের শিক্ষক-শিক্ষিকারা পদযাত্রায় অংশ নিয়েছিলেন। স্বপনবাবু বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে ভারতের ইতিহাস বদলে দিচ্ছে। শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। তার প্রতিবাদে পদযাত্রা ও প্রতিবাদ সভা করা হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ