Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর নিয়ে বুথে বুথে তৃণমূলের শিবির

এসআইআর নিয়ে মানুষকে সচেতন করতে বুথ স্তরে প্রচার করবে তৃণমূল। হবে ‘আমার পাড়া, আমার সমাধান’ নিয়ে আলোচনাও।

এসআইআর নিয়ে বুথে বুথে তৃণমূলের শিবির
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: এসআইআর নিয়ে মানুষকে সচেতন করতে বুথ স্তরে প্রচার করবে তৃণমূল। হবে ‘আমার পাড়া, আমার সমাধান’ নিয়ে আলোচনাও। আগামী সপ্তাহে সিউড়ি শহরে কর্মসূচি সূচনা হবে বলে তৃণমূল সূত্রে খবর। জেলার প্রতিটি বুথে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের নেতারা জানান, রাজ্যের নির্দেশ মতো জেলায় এই কর্মসূচি হচ্ছে। এসআইআর-এর জেরে বিহারে ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। এই রাজ্যেও এসআইআর হতে পারে বলে শোনক যাচ্ছে। সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে সিউড়ি শহরে এই কর্মসূচি শুরু হবে। পুজোর আগে পর্যন্ত তা চলবে। শহরের নেতারা প্রতিটি বুথে যাবেন। সেখানে বুথ কমিটির লোকজনের পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে বসবেন। মাইক ছাড়াই পাড়ার বৈঠকের মতো আলোচনা হবে। শহর তৃণমূলের এক নেতা জানান, এসআইআর-এর ফলে কী হতে পারে সেই সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করব। এছাড়া ভোটার কার্ডে কারও কোনও সমস্যা রয়েছে কি না, আগের ভোটার তালিকা খতিয়ে দেখা— এইসব কাজ হবে। পাশাপাশি এসআইআর-এর জেরে কারও নাম বাদ গেলে কী করতে হবে, সেই সম্পর্কেও সচেতন করা হবে। তাছাড়া সেই ব্যক্তির পাশে যে শাসক দল আছে, তা বোঝানোই হল এই কর্মসূচির লক্ষ্য। কেবল এসআইআর নয়, ‘আমার পাড়া, আমার সমাধান’ শিবিরে কী দাবি দাওয়া উঠে এল, কতটা কাজ হয়েছে, কোন কাজটা আগে প্রয়োজন, এসব নিয়েও আলোচনা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সামনেই বিধানসভা ভোট। এরই মাঝে একদম তৃণমূল স্তরে সংগঠনকে চাঙ্গা করতে শাসক দলের এই উদ্যোগ। 

Advertisement

একদিকে, বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এবার এসআইআরকে হাতিয়ার করে একদম বুথস্তরে নিজেদের মাটি আরও শক্ত করতেই শাসক দলের এই উদ্যোগ। এই নিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, রাজ্য থেকে বুথে বুথে কর্মী ও সাধারণ মানুষকে নিয়ে বসার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে এসআইআর ও ‘আমার পাড়া আমার সমাধান’ নিয়ে আলোচনা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ