বোল্লা মেলা চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, পরপর তিনজনকে ধাক্কা লরির
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০০:১০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বোল্লা মেলা চলাকালীন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন বলে খবর। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। ঘটনাটি ঘটেছে বোল্লা বাহিচার কাছে ৫১২ জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ী থেকে জাতীয় সড়ক ধরে আসছিল লরিটি। প্রথমে এক ব্যক্তিকে ধাক্কা মারার পর আরও দুজনকে ধাক্কা মারে লরিটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উপরেই উল্টে যায় গাড়িটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লরিটি এবং আহতদের উদ্ধার করছে।

Advertisement

মেলা চলাকালীন ভিড় রাস্তায় পুলিশের ওয়ান ওয়ে ব্যবস্থা ও কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই লরি জাতীয় সড়কে প্রবেশ করল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।