ভিন রাজ্যে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৭:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদহের দুই পরিযায়ী শ্রমিক। প্রায় দেড় মাস ধরে তাঁদের কোনও খোঁজ নেই। বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের একটি রেলস্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় দুই ভাই। তাঁদের নিখোঁজ না হওয়ার ঘটনায় উদ্বেগে পরিবার। ঘটনাটি রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের কসবা গ্রামের। 

Advertisement

নিখোঁজ দুই শ্রমিকের নাম শেখ সোহেল ও শেখ চাঁদ। প্রায় তিন মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে ছোট ভাই শেখ চাঁদ শ্রমিকের কাজে অন্ধ্রপ্রদেশে যান। সেখানে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজে যুক্ত ছিলেন তিনি। পরে ভাইয়ের কাছে কাজে যান দাদা শেখ সোহেল। সেখানে একদিন কাজ করার পর পছন্দ না হওয়ায় দুই ভাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। পরিবারের দাবি, ১১ অক্টোবর ট্রেনে করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরম স্টেশনে পৌঁছানোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান দুই ভাই। অভিযোগ, সেখান থেকে কয়েকজন ব্যক্তি গাড়িতে করে তাঁদের নিয়ে চলে যায়। পরিবারের দাবি, সেই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসি ক্যামেরায়। তারপর থেকে তাঁদের কোনও খোঁজ মেলেনি। ঘটনায় অন্ধ্রপ্রদেশের পলাশ থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।