সংবাদদাতা, ফালাকাটা: আবাস যোজনার তালিকা থেকে দিনমজুর, খেটেখাওয়া মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকী এলাকার অসহায় বিশেষভাবে সক্ষম দিনমজুরের বাড়িতেও সার্ভে করা হচ্ছে না। অন্যদিকে, অপেক্ষাকৃত স্বচ্ছ্বল একই বাড়ি থেকে দুই-তিনজন ব্যক্তির নাম তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
Advertisement
এদিন ফালাকাটা ব্লকের বেলতলি-ভাণ্ডানির ৮৮ নম্বর বুথের বাসিন্দারা বিক্ষোভে শামিল হন। তাঁদের অভিযোগ, প্রথম তালিকায় নাম থাকলেও এখন দেখা যাচ্ছে তালিকা থেকে নাম উধাও হয়ে গিয়েছে। আগামী দিনে তাঁরা ব্লক অফিসের সামনে ধর্নায় বসবেন বলে এদিন হুঁশিয়ারি দেন।
যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ভবানী রায় বর্মন বলেন, ২০১৮ সালের তালিকা ধরে সমীক্ষা করা হচ্ছে। তালিকায় নাম না থাকলে আমার কিছু করার নেই। তালিকা আমি তৈরি করিনি। যাঁদের নাম তালিকায় আছে তাঁদের বাড়িতেই যাচ্ছেন সমীক্ষকরা।
এদিকে, অভিযোগকরী তথা তালিকায় নাম না থাকা নূর বেগম, হাসনিয়া বানু, হাসনারা বানু, বেলি বেগম, আশিকুল ইসলাম, রাজাউল হক প্রমুখ বলেন, আগে আমাদের নাম তালিকায় ছিল। কিন্তু এখন দেখি নাম নেই। তবে যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেকেরই পাকা বাড়ি। এমনকী একটি বাড়ি থেকে দুই-তিনজনের নাম রয়েছে। গরিব খেটেখাওয়া মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আমার চাই, প্রশাসন যোগ্য লোককে ঘর দিক। আমরা এদিন বিক্ষোভ দেখিয়েছি। এরপরেও কোনও পদক্ষেপ নেওয়া না হলে বিডিও অফিসের সামনে ধর্নায় বসব। বিশেষভাবে সক্ষম ইসমাইল মিয়াঁ, শাহানারা বেগম, জুয়েল খানের মতো ব্যক্তিদের ঘর দেওয়া হোক।
এ বিষয়ে ফালাকাটার বিডিও অনীক রায় বলেন, এখনও পর্যন্ত আমার কাছে কোনও অভিযোগ আসেনি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও সার্ভে টিমের সঙ্গে কথা বলব।