Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো চিকিৎসক ধরল টিটাগড় থানা

এবার ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিস। ধৃতের নাম পিনাকি কুমার ঘোষ। তার বাড়ি হাবড়া থানা এলাকায়।

ভুয়ো চিকিৎসক ধরল টিটাগড় থানা
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এবার ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিস। ধৃতের নাম পিনাকি কুমার ঘোষ। তার বাড়ি হাবড়া থানা এলাকায়। শনিবার তাকে বারাকপুর আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস জানিয়েছে, পিনাকি আসলে একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কিন্তু নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে সে বারাকপুরের বিভিন্ন এলাকায় চেম্বার করত। ক’দিন আগে তার নামে টিটাগড় থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিস হাবড়া থেকে পিনাকিকে আটক করে শুক্রবার রাতে থানায় নিয়ে আসে। সেখানেই জেরা করা হলে এমবিবিএস-র কোনও প্রমাণ দিতে পারেনি সে। এরপরই তাকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিস। তাকে হেফাজতে নিয়ে কতদিন ধরে সে এই কারবার চালাচ্ছে, কতজনের সঙ্গে এই প্রতারণা করেছে তা খতিয়ে দেখছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ