ভোপাল: ত্বিশা শর্মা খুনের মামলায় সিবিআই প্রশ্নবাণে বিদ্ধ হলেন অবসরপ্রাপ্ত বিচারক তথা শাশুড়ি গিরিবালা। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে ৫ দিন হেপাজতে রাখার অনুমতি পেয়েছে সিবিআই।

ত্বিশার পরিবার পণের দাবিতে খুনের অভিযোগ তুলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মোট ২০ টি প্রশ্ন রেখেছে গিরিবালার সামনে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন— এসআইটির নোটিস পাওয়া সত্ত্বেও কেন তিনি হাজিরা দেননি? তদন্তকারীরা জানতে চান, মামলার সঙ্গে যুক্ত কোনো নথি, চ্যাট, কল রেকর্ড বা ডিজিটাল প্রমাণ গোপন করেছিলেন কি না? সাক্ষীদের বয়ান নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী, কেন একাধিক সাক্ষী ও ত্বিশার পরিবারের সদস্যরা তাঁর বিরুদ্ধে নির্যাতন ও নিষ্ঠুরতার অভিযোগ তুলেছেন? হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে আসা তথ্যের ব্যাখ্যাও দিতে বলা হয় তাঁকে। জানতে চাওয়া হয়, ত্বিশার শরীরে পাওয়া মৃত্যুর আগের আঘাতগুলি কীভাবে হয়েছিল, সেই সময় তিনি উপস্থিত ছিলেন কি না? গিরিবালার উত্তর এখনও প্রকাশ করা হয়নি।