Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে অনিশ্চিত তিলক, অস্ত্রোপচার বাঁ হাতি ব্যাটারের

টি-২০ বিশ্বকাপ শুরু হতে মাস খানেক বাকি। তার আগে চোট সমস্যায় বিপাকে টিম ইন্ডিয়া। তলপেটের ব্যথায় কাবু হয়ে হাসপাতালে ভরতি হন তিলক ভার্মা।

বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে অনিশ্চিত তিলক, অস্ত্রোপচার বাঁ হাতি ব্যাটারের
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপ শুরু হতে মাস খানেক বাকি। তার আগে চোট সমস্যায় বিপাকে টিম ইন্ডিয়া। তলপেটের ব্যথায় কাবু হয়ে হাসপাতালে ভরতি হন তিলক ভার্মা। বাঁ হাতি অলরাউন্ডারের অস্ত্রোপচার হয়েছে। ফলে তিন থেকে চার সপ্তাহ তাঁকে থাকতে হবে মাঠের বাইরে। সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে তিনি খেলতে পারবেন না। সিরিজ চলবে ২১-৩১ জানুয়ারি পর্যন্ত। তারপর টি-২০ বিশ্বকাপ শুরু ৭ ফেব্রুয়ারি। খুব সম্ভবত মেগা টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচে তিলককে পাওয়া যাবে না। তাই পরিবর্ত হিসেবে কাউকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। 

Advertisement


মিডল অর্ডার ব্যাটিং শক্তিশালী করতে বিকল্প হিসেবে শ্রেয়স আয়ারের নাম আলোচনায় উঠে আসছে। তিনিও চোট সারিয়ে তিন মাস পর মাঠে ফিরেছেন। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে তাঁর কামব্যাক হয়েছে সাড়া জাগিয়ে। ফলে মুম্বইকরের মনোবল তুঙ্গে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি যদি ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে তিলকের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে শ্রেয়সের জায়গা পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
বিশ্বকাপের আগে ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই বিজয় হাজারের মঞ্চকে কাজে লাগাচ্ছেন। রাজকোটে হায়দরাবাদের হয়ে নেমেছিলেন তিলক। বুধবার আচমকাই তিনি তলপেটে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়। সেই রিপোর্ট পাঠানো হয় বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের মেডিক্যাল ইউনিটকে। চিকিৎসরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন তিলককে। বোর্ডের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হয়। তার পর অস্ত্রোপচার হয় তিলকের। এখন তিনি ভালো আছেন। কয়েকদিন বাদে শুরু হবে রিহ্যাব। তবে শুধু তো ফিট হলে চলবে না, দরকার ম্যাচ কন্ডিশনে আসা। তার জন্য কিছুটা অতিরক্ত সময় লাগতে পারে। সেই কারণেই আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম দিকে তিলকের খেলার সম্ভাবনা কম। তবে বিকল্প হিসেবে শ্রেয়সের নাম যেমন শোনা যাচ্ছে, তেমনি শুভমান গিলও রয়েছেন চর্চায়। খারাপ ফর্মের কারণে টি-২০ বিশ্বকাপ দলে তাঁর জায়গা না পাওয়া ছিল বড় চমক। গিল ওপেনার। তাঁকে তিলকের জায়গায় নেওয়া হলে ব্যাটিং অর্ডার বদল হতে পারে। উল্লেখ্য, ভারত বিশ্বকাপে অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে টিম ইন্ডিয়া ১২ ফেব্রুয়ারি দিল্লিতে খেলবে নামিবিয়ার বিপক্ষে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় রয়েছে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ