ফের পরিচালক রেমো ডি’সুজার সঙ্গে কাজ করবেন টাইগার শ্রফ। বিপরীতে থাকছেন দুই নায়িকা। নুসরত ভারুচা ও পশমিনা রোশন। অ্যাকশন ঘরানার এই ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন টাইগার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলভিশ যাদবকেও। ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়েছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে।



