• প্রথমবার অ্যাটলির পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেতা অল্লু অর্জুন। এবার এই ছবিতে যোগ দিলেন টাইগার শ্রফ। শোনা যাচ্ছে, একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে টাইগারকে। ক্যামিও হলেও চরিত্রটি ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে এন্ট্রি নেবেন টাইগার। তাঁর চরিত্রের আগমনের পরই বদলে যাবে সুপারহিরো ঘরানার এই ছবির মূল সুর। ইতিমধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার। শীঘ্রই তিনি নিজের অংশের শ্যুটিং করবেন বলে খবর। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, ম্রুনাল ঠাকুর সহ আরও অনেক তারকা। অল্লুকে চারটি চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। ফলে তা ঘিরে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। চলতি বছরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।



