Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশন থ্রিলারে টাইগার

ফের অ্যাকশন থ্রিলারে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে। প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে বেশ কয়েকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক রাম মাধবাণী। সেগুলির মধ্যে প্রথমটির নায়ক হচ্ছেন টাইগার

অ্যাকশন থ্রিলারে টাইগার
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের অ্যাকশন থ্রিলারে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে। প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে বেশ কয়েকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক রাম মাধবাণী। সেগুলির মধ্যে প্রথমটির নায়ক হচ্ছেন টাইগার। নির্মাতাদের দাবি, স্পিরিচুয়াল অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি এটি। এর আগে এই ঘরানা ভারতীয় ছবিতে দেখেননি দর্শক। ছবির জন্য চুক্তিবদ্ধ হওয়ার পরেই প্রস্তুতি শুরু করেছেন টাইগার। সবকিছু ঠিক থাকলে, আগামী বছর দ্বিতীয়ার্ধে ছবির শ্যুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, জাপানের বেশ কিছু অংশে ছবির অধিকাংশ দৃশ্য শ্যুট করার পরিকল্পনা করছেন নির্মাতারা। সূত্রের খবর, ছবিতে খল চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছে। পাশাপাশি টাইগারের বিপরীতে কে কাজ করবেন, তাঁর কাস্টিংও বাকি রয়েছে। শীঘ্রই এই কাজগুলি শেষ হওয়ার পরে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ