• রাসেল ক্রোর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সায়েন্স ফিকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’ ছবির কাজ চলছে পুরোদমে। এবার সেই ছবিতে যোগ দিলেন এমি, গোল্ডেন গ্লোব জয়ী মাইকেল চিকলিস। শোনা যাচ্ছে, খলচরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে। একের পর এক ছবি ও সিরিজে নজর কেড়েছেন মাইকেল। তাঁর কাজ প্রশংসিত হয়েছে ‘দ্য শিল্ড’, ‘ফ্যান্টাসটিক ফোর’-এর মতো কাজে। ফের একটি বিগ বাজেটের ছবিতে নজর তিনি কাড়বেন বলে আশাবাদী অনুরাগীরা।
Advertisement



