‘কিছু গল্প ২৫ বছরেও শেষ হয় না’— ‘পু’ ও ‘রোহন’-এর গল্পও কি শেষ হয়েছে? ‘কভি খুশি কভি গম’ ছবির এই দুই চরিত্র ২৫ বছর পরও দর্শকের আলোচনায় ফিরে আসে। করিনা কাপুর খান ও হৃতিক রোশনের জুটি সে সময় তুমুল জনপ্রিয় হয়েছিল। ফের যদি ফিরে আসে ওই দুই চরিত্র? ২৫ বছর পর কেমন হবে তাঁদের গল্প? করণ জোহরের একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনা দানা বাঁধছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে করণ ওই বিশেষ ক্যাপশন লিখেছেন। সঙ্গে জুড়েছেন একটি তারিখ— ১৯ নভেম্বর। তিনি ওই দিন কী ঘোষণা করবেন? করিনা ও হৃতিকের নতুন কোনো ছবি? নাকি ‘কভি খুশি কভি গম’-এর সিক্যুয়েল? অনুরাগীমহলে চর্চা তুঙ্গে।
Advertisement



