‘আরও একবার  সুযোগ পেলাম’, ইনস্টাগ্রামে লিখলেন টাইগার শ্রফ
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• গুলিকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন অভিনেতা টাইগার শ্রফ। মঙ্গলবার ইনস্টাগ্রামে তিনি লিখলেন, ‘আরও একবার সুযোগ পেলাম।’ কীসের সুযোগ? পোস্টেই ছিল টাইগারের উত্তর, ‘নাচের সুযোগ’। প্রসঙ্গত, গত অক্টোবরে টাইগারের উপর হামলা হয়। সেই ঘটনায় আহত হয়েছিলেন অভিনেতা। লরেন্স বিষ্ণোই গোষ্ঠী ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। সেই ঘটনার রেশ কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেতা। সে কারণেই কি লিখেছেন, জীবনে বাঁচার আরও একবার সুযোগ পেলেন? বর্তমানে তিনি সুস্থও রয়েছেন।  

Advertisement