Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী ২-৩ দিন বজ্রবৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আগামী দু-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ২-৩ দিন বজ্রবৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দু-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত সাধারণভাবে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের জন্য হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, ওইসঙ্গে বজ্রপাতও। পূর্বাভাস মিলেছে এমনই। উত্তরবঙ্গে, বিশেষ করে হিমালয় লাগোয়া জেলাগুলিতে আরও বেশি বৃষ্টি হবে। আজ, সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও কোনও স্থানে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জলপাইগুড়ির ফালাকাটায় ২৩০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিভিন্ন চা বাগানে ১৯০ থেকে ৭০ মিমি বৃষ্টিপাত হয়েছে।  উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি স্থলভূমিতে ঢুকে রবিবার তেলেঙ্গানা ও লাগোয়া বিদর্ভের উপর ছিল। এই নিম্নচাপটির সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়েনি। কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। তার জন্য বজ্রমেঘ এবং উত্তরবঙ্গের একাংশে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ