Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্ট সকার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন নেতাজি ব্রিগেড

তেহট্ট সকার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন নেতাজি ব্রিগেড
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: তেহট্টের শ্যামনগর নবীন সঙ্ঘের পরিচালনায় সকার কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল। রবিবার ক্লাবের নিজস্ব মাঠে ফাইনালে মুখোমুখি হয় উত্তর পাড়া নেতাজি ব্রিগেড ও কল্যাণী দেশবন্ধু সংগঠন। এই খেলায় নেতাজি ব্রিগেড ৩-১ গোলে দেশবন্ধুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিন খেলার প্রথমার্ধে নেতাজি ব্রিগেড দু’গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দেশবন্ধু এক গোল শোধ দিলেও নেতাজি ব্রিগেড আরও এক গোল দিয়ে জয় নিশ্চিত করে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন নেতাজি ব্রিগেডের রামিল গোলদার। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেতাজি ব্রিগেডের প্রসেনজিৎ পাল। এদিন খেলা দেখতে বহু মানুষ ভিড় করে। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ