সংবাদদাতা, তেহট্ট: শ্যামনগর নবীন সঙ্ঘের পরিচালনায় ষষ্ঠ বর্ষ সকার কাপের প্রথম সেমিফাইনালে জয়ী হল কল্যাণী দেশবন্ধু সংগঠন। বৃহস্পতিবার ক্লাবের নিজস্ব মাঠে দেশবন্ধু মুখোমুখি হয় কলকাতা পুলিসের। খেলার দ্বিতীয়ার্ধে কল্যাণীর পক্ষে একমাত্র গোলটি করেন অজয় মুর্মু। আগামী ২২ তারিখ রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড ও চাকদা জাগরণী সঙ্ঘ। এদিন খেলা দেখতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।



