Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আগুনে পু‌ড়ল তিনটি দোকান

আগুনে পুড়ে গেল পরপর তিনটি দোকান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আঙুলকাটা মোড় সংলগ্ন বাজারে। গোবরডাঙা ও হাবড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

আগুনে পু‌ড়ল তিনটি দোকান
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: আগুনে পুড়ে গেল পরপর তিনটি দোকান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আঙুলকাটা মোড় সংলগ্ন বাজারে। গোবরডাঙা ও হাবড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তার আগেই আগুনে পুড়ে যায় তিনটি দোকান। একটি আসবাবপত্রের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। পাশের দু’টি দোকান আংশিক ক্ষতি হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। হঠাৎ এলাকার লোকজন একটি ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান। খবর দেওয়া হয় গাইঘাটা থানায় এবং দমকল বিভাগে। ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিস। খবর পেয়ে ছুটে আসেন দোকানদাররা। গোবরডাঙা ও হাবড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। যদিও ততক্ষণে ফার্নিচারের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আসবাব ব্যবসায়ী বাপ্পা সমাদ্দার বলেন, রাত সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। পৌনে এগারোটা নাগাদ খবর আসে দোকানে আগুন লেগেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ