Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুর বিধানসভা এলাকায় ৩৮ লক্ষ ব্যয়ে তৈরি হবে তিনটি ‘প্লাস্টিক’ রোড

সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরির পরিকল্পনা আগেই ঘোষণা হয়েছিল। এবার তারই বাস্তবায়ন হতে চলেছে।

শান্তিপুর বিধানসভা এলাকায় ৩৮ লক্ষ ব্যয়ে তৈরি হবে তিনটি ‘প্লাস্টিক’ রোড
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরির পরিকল্পনা আগেই ঘোষণা হয়েছিল। এবার তারই বাস্তবায়ন হতে চলেছে। শান্তিপুর ব্লকে তৈরি হচ্ছে তিনটি ‘প্লাস্টিক’ রোড। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩৮ লক্ষ টাকা। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গল ইউজ প্লাস্টিকের সঙ্গে ম্যাসটিক মিশ্রিত রাস্তা তৈরি করবে প্রশাসন। ইতিমধ্যেই তিনটি কাজের প্রশাসনিক অনুমোদন মিলেছে। শীঘ্রই শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। 

Advertisement

সিঙ্গল ইউজ প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য পরিকল্পনা নেয় রাজ্য সরকার। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই সিঙ্গল ইউজ প্লাস্টিককে ভেঙে তৈরি হওয়ার কথা প্লাস্টিক চিপসের। সেই প্লাস্টিকের কুচি বা চিপস মূলত  রাস্তা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করার প্রকল্প নেওয়া হয়। কারণ প্রতিদিন ব্লক ভিত্তিক যে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে তা পুনর্ব্যবহার না হলে আগামী দিনে বিপদ বাড়বে। ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের বিশেষ ইউনিট বসানো হয়েছে। 
বেলঘড়িয়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে শান্তিপুর ব্লকের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রকৃতির ক্ষতি হবে না এমন নির্দিষ্ট অনুপাতে সেই প্লাস্টিক ব্যবহার করা হতে চলেছে রাস্তায়। ইতিমধ্যেই শান্তিপুর ব্লকের তিনটি রাস্তা চিহ্নিত করা হয়েছে এই প্রক্রিয়ায় উৎপাদিত প্লাস্টিক চিপসের মাধ্যমে রাস্তা তৈরির জন্য। তিনটি রাস্তাই পাচ্ছে গয়েশপুর পঞ্চায়েত এলাকা। সব মিলিয়ে যাতে বরাদ্দ হচ্ছে প্রায় ৩৮ লক্ষ টাকা। এর মধ্যে একটি রাস্তা রয়েছে, উত্তর কাপালিপাড়া বারোয়ারির কাছে, একটি মানিকনগর মৌজায় এবং অন্যটি দক্ষিণ কাপালিপাড়া বারোয়ারির কাছে। এরমধ্যে মানিকনগর মৌজার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। দক্ষিণ কাপালিপাড়া এলাকার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা এবং উত্তর কাপালি পাড়া এলাকার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা। 
সার্বিকভাবে এই রাস্তা তৈরির জন্য অন্যতম উদ্যোগ নেওয়া হয়েছিল শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তরফ থেকে। তিনি বলেন, সিঙ্গল ইউজ প্লাস্টিক প্রশাসনের মাথাব্যথার অন্যতম কারণ। প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করার জন্য তাই রাজ্য সরকার আগে থেকেই পরিকল্পনা করছে। ব্লকভিত্তিক বসানো হয়েছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। সেখান থেকেই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গল ইউজ প্লাসটিককে রূপান্তরিত করা হচ্ছে রাস্তা তৈরির মূল উপাদান হিসেবে। সেই প্রকল্পেই জেলার তিনটি রাস্তা আমরা পেতে চলেছি। অবশ্যই প্রতিটি রাস্তা এই মুহূর্তে হচ্ছে গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। তবে ধীরে ধীরে অন্যান্য পঞ্চায়েত এলাকাতেও এই রাস্তা হবে।  প্রতীকী ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ