Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

‘জলবন্দি’ সবংয়ের মাছের ভেড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

সবংয়ে জলবন্দি জনজীবন। আর তার মধ্যেই বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কার্তিক হাজরা (২৮)।

‘জলবন্দি’ সবংয়ের মাছের ভেড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
  • ১৯ আগস্ট, ২০২৬ ২২:৪৩
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: সবংয়ে জলবন্দি জনজীবন। আর তার মধ্যেই বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কার্তিক হাজরা (২৮)। তাঁর বাড়ি সবংয়ের দুবরাজপুর এলাকায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ স্থানীয় একটি মাছের ভেড়িতে থাকা ট্রান্সফর্মারে কাজ করার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হন কার্তিক। দ্রুত তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবংয়ের বাসিন্দা খোকন দাস, নিতাই মণ্ডল প্রমুখ বলেন, ‘সবংয়ে বন্যা হওয়ার জন্য অবৈধ ইঁটভাটা এবং মাছের ভেড়িগুলিও দায়ী। অবৈধভাবে যেখানে সেখানে বাঁধ দেওয়ার জন্যই এই প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে।’ গত রবিবার (১৬ আগস্ট) বন্যা-বিপর্যস্ত সবংয়ে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার সবংয়ে মুখ্যমন্ত্রী আসছেন। মৃত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয় কিনা, সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ