Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ শিক্ষামন্ত্রীর কাছে নতুন দাবি পেশ করবেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনে গুরুত্ব বাড়াতে হবে।

আজ শিক্ষামন্ত্রীর কাছে নতুন দাবি পেশ করবেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনে গুরুত্ব বাড়াতে হবে। এরজন্য নেওয়া হবে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ। বুধবার সল্টলেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে চলা একটি কর্মশালার পর এবিষয়ে জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন। তিনি বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে আমরা এগচ্ছি। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উচ্চ শিক্ষা দপ্তর এ বিষয়ে আমাদের সহযোগীতা করার জন্য উৎসাহী। বিশ্ববিদ্যালয়ের নতুন বহুতল চালু, শিক্ষা সংক্রান্ত জাতীয় প্রকল্পগুলো বিশ্ববিদ্যালয়ে প্রয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত মিলেছে। এইসব পদক্ষেপের মাধ্যমে উপকৃত হবেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা। আজ, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয় নিয়ে আরও কিছু নতুন দাবিদাওয়া উপাচার্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, ২০১৫ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। স্বাভাবিক ভাবেই কলেজের পুরানো পরিকাঠামো ব্যবহার করে গোটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও  ক্লাস করানোর প্রক্রিয়াটি শুরু হয়। পরে তার পাশে একটি বিশাল বহুতল তৈরী হয়। যার নির্মাণ কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সেখানে ক্লাস করানো হয় না। কারণ সেখানে এখনও ইলেকট্রিকের ব্যবস্থা হয়নি।
এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলে উপাচার্য ফোনে জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নতুন পরিকাঠামো তৈরী করা নিয়ে পদক্ষপ হবে বলে শোনা গিয়েছে। তাতে বিভিন্ন সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মউ করতে পারবো। এতেও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সার্বিকভাবে সুবিধা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ