রানিপেট: স্ত্রীর সঙ্গে অন্য যুবকের পরকীয়া! সন্দেহের বশেই নিজের শাশুড়ি ও এক যুবকের বাবা-মাকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল স্বামী। তামিলনাড়ুর কোদাইকানালে ঘটেছে ভয়াবহ এই হত্যাকাণ্ড। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত সি বালু। পুলিস জানিয়েছে, বালু পেশায় কৃষক। তাঁর এক ছেলেও রয়েছে। নিত্য মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। সেই কারণে স্ত্রী ভুবনেশ্বরী তাঁকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। সম্প্রতি বালু খবর পায় যে, ভুবনেশ্বরী অন্তসঃত্ত্বা। পাড়ারই এক যুবক বিজয়ের সঙ্গে স্ত্রীর বন্ধুত্ব রয়েছে। তারপরই রড হাতে সে ছুটে যায় শ্বশুরবাড়ি। চড়াও হন ভুবনেশ্বরীর উপর। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন মা ভারতী (৪৫)। রডের আঘাতে তিনি মারা যান। পরে বিজয়কে না পেয়ে তাঁর বাবা আন্নামালাই (৫২) এবং মা রাজেশ্বরী (৪৫)-কে রড দিয়ে মেরে খুন করে।



