Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকদহে ব্যাংক ডাকাতির ঘটনায় উদ্ধার আরও তিন কেজি সোনা

চাকদহে বেসরকারি ব্যাংকের স্বর্ণ ঋণদাতা বিভাগে ডাকাতির ঘটনায় উদ্ধার হয়েছে আরও ৩ কেজি ১০০ গ্রাম সোনার গয়না। ব্রাঞ্চের সেলস ম্যানেজারের বাড়িতে বিপুল পরিমাণ ওই গয়না লুকিয়ে রাখা ছিল।

চাকদহে ব্যাংক ডাকাতির ঘটনায়  উদ্ধার আরও তিন কেজি সোনা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চাকদহে বেসরকারি ব্যাংকের স্বর্ণ ঋণদাতা বিভাগে ডাকাতির ঘটনায় উদ্ধার হয়েছে আরও ৩ কেজি ১০০ গ্রাম সোনার গয়না। ব্রাঞ্চের সেলস ম্যানেজারের বাড়িতে বিপুল পরিমাণ ওই গয়না লুকিয়ে রাখা ছিল। 

Advertisement

রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার যৌথ অভিযানে ওই ম্যানেজার অভিজিৎ ঘোষ, ব্যাংক কর্মী বাপ্পা ঘোষ সহ ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজন আগেই গ্রেপ্তার হয়েছে। অভিযোগ ছিল মোট ১৫ কেজি সোনা চুরির। তার মধ্যে এদিন পর্যন্ত উদ্ধার হল ৭ কেজি ৭০০ গ্রাম সোনার গয়না। বুধবার এক সাংবাদিক বৈঠক ডেকে এই কথা জানান রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য।
১৯ আগস্ট ভর সন্ধ্যায় চাকদহ বাসস্ট্যান্ডের কাছে ওই বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান সেলস ম্যানেজার নিজেই। এরপর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্তে নামে। প্রথমে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাদের থেকে কয়েক কেজি সোনা পাওয়া যায়। পরে পুরী থেকে ব্যাংকের সেলস ম্যানেজার ও একজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই চাকদহ পাঁচপোতায় ম্যানেজারের বাড়ি থেকে লুট হওয়া সোনার গয়না উদ্ধার হয়। উদ্ধার হয় আরও একটি আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, ওই ম্যানেজার ও ব্যাংক কর্মী ডাকাতিতে দুষ্কৃতীদের সহযোগিতা করেছে। ব্যাংকের ভিতরের তথ্য তারাই দুষ্কৃতীদের দেয়। পুলিশ জানিয়েছে, বাকি সোনা উদ্ধারের চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ