বারাসত, ৫ জানুয়ারি: সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও তিন। রবিবার রাতে ফেরার মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা পুলিশের জালে ধরা পড়েছে। পাশাপাশি মুর্তাজার দুই ছেলে মন্তাজুল মোল্লা ও মনোয়ার হোসেন মোল্লাকে পাকড়াও করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও হামলার ঘটনায় মূল অভিযুক্ত মুসা মোল্লা এখনও তদন্তকারীদের নাগালের বাইরে। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।



