রবিবার সকাল ৯টা থেকেই শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর মেট্রো চলবে
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খারাপ আবহাওয়ার কারণে আগের ঘোষণা থেকে সরে এল মেট্রো রেল। আজ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে চলবে ট্রেন। যদিও মেট্রো আগে ঘোষণা করেছিল, রবিবার ব্লু লাইনে পরিষেবা বিঘ্নিত হবে। মেরামতির জরুরি কাজের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। গত সপ্তাহে একইভাবে এই অংশ বন্ধ রাখা ছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরে একটানা বৃষ্টি হওয়ায় আগের পরিকল্পনা বদল করল রেল। লিখিত বিবৃতি দিয়ে মেট্রো জানিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য পূর্ব ঘোষিত কাজ স্থগিত রাখা হয়েছে। তাই আজ, রবিবার সকাল ৯টা থেকে ছুটির দিনের সময়সূচি অনুযায়ী শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সম্পূর্ম রুটে মেট্রো চলবে। 

Advertisement