চেন্নাই: দ্রাবিড় ভূমিতে জয়জয়কার ‘থলপতি’ বিজয়ের। তাঁর দল টিভিকে সরকার গঠনের পথে। টিভিকের জয়যাত্রায় শিরোনামে উঠে এসেছে লটারি কিং সান্তিয়াগো মার্টিনের পরিবার। এই পরিবারের তিনজন সদস্য তিনটি পৃথক দল থেকে জয়লাভ করেছেন। মার্টিনের জামাই আধব অর্জুন রেড্ডি। তিনি তামিলনাড়ুর ভিল্লিভাক্কাম কেন্দ্র থেকে বিজয়ের দলের টিকিট পেয়েছিলেন। ১৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। রেড্ডির স্ত্রী লিমা রোজ মার্টিন। তাঁকে টিকিট দিয়েছিল এআইএডিএমকে। তাঁকেও নিরাশ করেননি জনতা। তিনিও আড়াই হাজারের বেশি ভোটে জিতে গিয়েছেন। উল্লেখ্য, ২০০৬, ২০১১, ২০১৬ এবং ২০২১ সাল থেকে কেন্দ্রটি এআইএডিএমকের দখলে।



