Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনটি বেআইনি নার্সিংহোম বন্ধের নোটিস

রুফটপ রেস্তরাঁ এবং বেআইনি অনুষ্ঠান বাড়ি বন্ধের পর এবার নজরে বেআইনি নার্সিংহোম।

নিউটাউনের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনটি বেআইনি নার্সিংহোম বন্ধের নোটিস
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রুফটপ রেস্তরাঁ এবং বেআইনি অনুষ্ঠান বাড়ি বন্ধের পর এবার নজরে বেআইনি নার্সিংহোম। নিউটাউনে ‘রেসিডেন্সিয়াল বিল্ডিং’-এ থাকা তিনটি বেআইনি নার্সিংহোম বন্ধ করার নোটিস দিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। জানা গিয়েছে, অনুমতি ছাড়াই ওই তিনটি নার্সিংহোম চলছিল। সরজমিনে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এনকেডিএ’র এই কড়া পদক্ষেপে খুশি শহরের মানুষ।

Advertisement

গত ২৯ এপ্রিল কলকাতার ঋতুরাজ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল ১৪ জনের। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নিউটাউন ও সেক্টর ফাইভের রুফটপ রেস্তরাঁয় অগ্নি-সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেছিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এবং নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। অনিয়ম ধরা পড়ায় নিউটাউনের পাঁচটি এবং সেক্টর ফাইভের ন’টি রুফটপ রেস্তরাঁ বন্ধের নোটিস দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তদন্ত করে রেসিডেন্সিয়াল এলাকায় ১১টি বেআইনি সেরিমনিয়াল হাউস বা অনুষ্ঠান বাড়ির হদিস পেয়েছিল এনকেডিএ। সেই ১১টি অনুষ্ঠান বাড়িকেও বন্ধ করার নোটিস দেওয়া হয়েছিল।
তৃতীয় দফায় শহরের নার্সিংহোমগুলির উপর নজরদারি চালানো হয়। তাতে দেখা যায়, তিনটি নার্সিংহোম অনুমতি না নিয়েই বেআইনিভাবে চলছে। তাও আবার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে! এদিকে, এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য একগুচ্ছ নিয়ম, বিধি রয়েছে। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, তার অনেকগুলিই মানা হয়নি। তাই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ