Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু তিন বন্ধুর

মনে করা হচ্ছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, তিস্তা সেতু থেকে ওই যুবক ছিটকে নদীতে পড়ে যান। রাতে তাঁর খোঁজ মেলেনি।

পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু তিন বন্ধুর
  • ১৫ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তা ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা। পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল মোটরবাইকের  আরোহী তিন বন্ধুর। শুক্রবার রাতে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

রাতে গুরুতর জখম অবস্থায় বাইক আরোহী ২ যুবককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আজ, শনিবার সকালে তিস্তা নদী থেকে আরও এক যুবকের দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, তিস্তা সেতু থেকে ওই যুবক ছিটকে নদীতে পড়ে যান। রাতে তাঁর খোঁজ মেলেনি। আজ সকালে মৎস্যজীবীরা তিস্তায় মাছ ধরার সময় দেহটি ভাসতে দেখেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতেই যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম গোবিন্দ রাম (২৮) এবং চঞ্চল দাস (৩২ )। আজ সকালে তিস্তা থেকে অভিষেক বর্মন (৩০) নামে আরও একজনের দেহ মেলে। অভিষেক অনলাইন সংস্থার ডেলিভারি বয়ের কাজ করতেন। একই বাইকে তাঁরা তিনজন ছিলেন। তিন বন্ধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদরের ট্র্যাফিক আইসি অমিতাভ দাস।

Advertisement
সম্পর্কিত সংবাদ