Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত আরও ৩

মিজোরামের কোলাসিব জেলায় হাইওয়ে নির্মাণের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোর সহ তিন শ্রমিকের।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত আরও ৩
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আইজল: মিজোরামের কোলাসিব জেলায় হাইওয়ে নির্মাণের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোর সহ তিন শ্রমিকের। ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন। শনিবার দুপুর প্রায় একটা নাগাদ কোলাসিবের কাছে সেথাওনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছ’জন শ্রমিক ৩০৬ নম্বর জাতীয় সড়কে চার লেন সম্প্রসারণ প্রকল্পের কাজে বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। কোলাসিবের পুলিশ সুপার লালরিনপুইয়া ভার্তে জানান, দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকরা এক সাব-কন্ট্রাক্টরের অধীনে কাজ করছিলেন। হাইওয়ে সম্প্রসারণের সময় ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটিগুলি সরিয়ে নতুন খুঁটি বসানোর দায়িত্ব ছিল ওই সংস্থার। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ